তোমরা যখন
আমরা তখন
সুলতান মাহমুদ
তোমরা যখন স্বপ্ন দেখ
আকাশ পানে চলার
আমরা তখন
স্বাধীনতা খুঁজি কোন কিছু
বলার।
তোমরা যখন অসীম মহাকাশ
খুজতে বানাও নাসা
আমরা তখন স্বাস্থ্য রক্ষায়
বানাই পিতল কাসা।
তোমরা যখন
এস্ট্রোনমি আরকিউলজি পড়
আমরা তখন বউ তালাকের
সংজ্ঞা খুঁজি বড়।
তোমরা যখন ভাব
বসে আগামীর পৃথিবী
আমরা তখন ঠাকুর মার
ঝুলি খুলে বসি।
তোমরা যখন বিজ্ঞান
চর্চা জ্ঞান চর্চা কর
আমরা তখন ঝগড়া ঝাটির
মঞ্চ করি বড়।
তোমরা যখন নির্বাচনে হার
স্বীকার কর
আমরা তখন শিয়াল কুকুর
খেলা করি জড়ো।
Comments (0)
No comments yet. Be the first to comment.