ক্ষমতা রে ক্ষমতা
লাভ কি করে মমতা
কেবা করে দেশ সেবা
আসল কথা গদিটা।
মানব সেবা মহান ধর্ম
থাকে যদি ক্ষমতার বর্ম
বিণা পয়সায় দেশ সেবা
বেহুদা ই চালান খরচা।
একশ টাকার ত্রানে এসে
দন্ত হাসি পোচটি মেরে
না আসে যদি হেডলাইনে
কি দরকার অংক কষে।
হাজি মহসিন শেরে বাংলা
নাইরে এখন নাইরে খানা
দুই টাকা দিলে পরে
হাজার টাকা উসূল করে।
Comments (0)
No comments yet. Be the first to comment.