চটপটি আর মটরশুটি
তোরাই তবে বল,
উথাল - পাথাল হৃদয় কেন নাচেরে,
আঁখিদুটি মোর নিদ্রাচ্ছন্ন আজি
কুড়েঘরখানিতে সারেগামা সুর বাজেরে।
ঐ দেখ ঐ
গুল্ম লতায়-পাতায় ঝরে জল,
বাঁশবাগানে কিসের যেন সুর
টপ-টপাটপ,
কিচির মিচির শব্দ তোলে
ডানাভেজা পাখির দল,
বক-শালিক আর ফিঙে
ঝাপটে ডানাগুলি
ঝিঁঝিপোকার খোঁজে বটতলায়,
পাড়ার দূরন্ত বালকেরা
গোল-গোল-গোল শেষে
পুকুরের ঘোলা পানিতে জলকেলিতে মত্ত ,
বাদল ধারা বহিছে আজিরে।
আজ তবে বর্ষা এলোরে।
টাপুর টুপুর শব্দে
বর্ষা এলো বঙ্গাব্দে
উযান টানে হৃদয় নাচেরে।
Comments (3)