চামচিকা হঠাৎ আচমকা চমকে উঠলো
কেন জানি মনটাও তাই
এবড়োথেবড়ো অন্ধকার তবু দেখা যাচ্ছে চামচিকা
মনে হয় যদি একবার ধরতে পারতাম
লাল রক্তের কালচে আবরণটা পরখ করতাম
চামচিকার চিৎকার
কার ভালো লাগে আমার তো নয়।

অন্ধচোখগুলো কানা হয়ে গেলো
তাই দেখতে পায় না চামচিকার দাতগুলো
অনুভবে বুঝতে চাই কতটা হিংস্র
দেখতে চাই না তবু
মালতি বনে সন্ধে নেমে এলো
বাসরের মিহিগন্ধের মিষ্টবাতাস বন্ধ হলো হঠাৎ
চোখদুটো বন্ধকরে বিশ্রী অন্ধকারে পথচলা।

কান্নায় বুক ফেটে যায়
নিঃশব্দে পথচলা চামচিকার ঘুম ভাঙ্গার ভয়ে
ঘরের সদর দরজার পাশদিয়ে বাতাস বের হবার উপক্রম
তবু ক্রন্দন থামেনা তার
কেন জানেন?
একদল চামচিকার শব্দ যেন আর না শুনতে হয়
ধর্ষিত হতে রাজি
কিন্তু চামচিকার কিচিরমিচির শব্দ যেন না শুনতে হয়
তাই চোখবুজে ঘুমের অভিনয়।