তারুণ্য ব্লগের সদস্যদের নিত্যনতুন গল্প প্রকাশে উৎসাহিত করার লক্ষ্যে আমরা নতুন একটি প্রকল্প হাতে নিয়েছি। আপনাদের প্রকাশিত গল্পগুলো থেকে মানসম্পন্ন গল্প বাছাই করে নিয়মিত আমাদের ফেসবুক পেজের ফলোয়ারদের জন্য প্রকাশ করবো আমরা। আগামী এক মাস এই প্রক্রিয়া চলবে। এরপর ফলোয়ারদের সাড়া পেলে নিয়মিত তা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
তাই সকল সদস্যকে নতুন নতুন গল্প প্রকাশের আহ্বান জানাচ্ছি। আপনার ভাবনা, অভিজ্ঞতা ও কল্পনার জগৎ নিয়ে লিখুন আরও বেশি গল্প। প্রেম, রহস্য, রোমাঞ্চ, সামাজিক বাস্তবতা, ভৌতিক কিংবা মনস্তাত্ত্বিক—যেকোনো ধরনের মৌলিক ও মানসম্পন্ন গল্প প্রকাশ করুন তারুণ্যে।
নির্বাচিত লেখাগুলো দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন: https://www.facebook.com/tarunyoblog/
আপনার গল্পই হতে পারে আমাদের পরবর্তী আয়োজন!

Comments (0)
No comments yet. Be the first to comment.