আজ সকালে চাকরীর উদ্দেশ্যে বের হওয়ার পথে জুতো পড়তে গিয়ে দেখলাম- আমার জুতো হয়তো পথেই আমার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে! অবস্থা বেগতিক, তবুও বের হতে হবে। পথে ইতিমধ্যে এক মুচি পেয়ে দাঁড়ালাম, তাকে সেলাইয়ের কথা জিজ্ঞেস করতেই পথের ধারে বসে আমার পা হতে জুতো খুলে নিল! এইবার সে বলল, দুটো সেলাই করতে ৪০ টাকা লাগলবে, আমি আচম্কা শক! বললাম ভাই ৩০ টাকা দিব, কিন্তু সে বলে না একটাকা ও কম হবেনা!
বুঝলাম বেটা আমায় ব্লেকমেল করল। সে হয়তো বুঝতে পারছিল আমি ১০ টাকায় ইজ্জত বিক্রি করব না!
এবার আমার পালা, সে যখন ১০ টাকার সওদা করল আমি ৫ টাকা ভাগ নিব। তাকে বললাম ঠিক আছে তাড়া কর দেরি হয়ে যাচ্ছে!
[সে সেলায় করতেছে আমি দাঁড়িয়ে, দেখলাম এক ভদ্রলোক ভাড়া বেশি চাওয়ায় এক রিক্সাচালক কে পিটানোর কথা বলে গালি দিতে দিতে দূরে অদৃশ্য হয়ে গেলেন। আর পাশের বিল্ডিং হতে দুটি মেয়ে কে বলতে শোনলাম 'ভদ্র লোক কি পাগল হয়ে গেলেন?]
সেলাই শেষে জুতো পড়তে পড়তে তাকে বললাম, দাদা আমি বললাম ৩০ টাকা আর আপনি ৪০ টাকা চাইছেন। আমি খুশি মনে আপনাকে ৫ টাকা বাড়তি দিব, আপনি খুশি মনে ৫ টাকা ছাড়তে পারেন না? (!) [আঁড় চোখে তার মুখ দেখে নিয়ে] বললাম- না না, আপনার ইচ্ছে না থাকলে আপনি ঐ ৫ টাকাও চেয়ে নিতে পারেন, আমি দিয়ে দিব!
সে- না না ঠিক আছে, ঠিক আছে… বলতে বলতে আমি টাকা দেবার আগেই তার পকেট হতে ৫ টাকার নোট হাতে নিয়ে দাঁড়িয়ে…
Comments (0)
No comments yet. Be the first to comment.