কতো কথা এমন আমার বুকের ভিতর জড়িয়ে আছে।
কেউ বোঝেনা কেউ বোঝেনা
কোন সে আকাশ নীলচে হলো কোন সে বাতাস উড়িয়ে নিল
কেউ বোঝেনা কেউ বোঝেনা।
বনের পাখি না খাচার পাখি আমায় দেখে করতো নাচানাচি
কোন নদীতে পা ভিজাবো,কোন শাড়িতে আজ সাজবো
কেউ বলেনা কেউ বলেনা।
কানের কাছে ফিসফিসিয়ে লাজুক লাজুক মুখ টি করে কক্ষনো তো কেও বলেনা,এমন করেই থেকো তুমি,তুমি হলে তোমারি মতো
কেন যে আর কেউ বলেনা।
কেউ ডাকেনা কেউ ডাকেনা।
গভীর রাতে তারা গুনতে, ছুটটে গিয়ে ছাদের পরে।
কোন তারাটা র আলো বেশি কোনটা আবার মিটিমিটি
এমন তরকো কেউ করেনা।
বাগান ভরা গাছগুলি আজ অযত্নেতে শুকিয়ে গেছে
কাটাকুটির ভুল চালেতে।
জীবন টা আজ মরুভূমি
টুকরো মেঘে র ছেড়া ক্যানভাসে রামধনুহীন ধূসর ছবি
কোথয় গেলি কোথায় গেলি?
সাক্ষী রা সব আজও আছে।যেমন ছিল সেই বিকেলেও
ফুল পাখি আর গোধূলি বেলা। আজও ওরা অপেক্ষাতে।
সুধু কেউ এলনা কেউ এলনা।
Comments (12)