অনেকক্ষণ অপেক্ষা করার পর ও কিছুই নাপাওয়ায়,
শেষ অবধি হেঁটেই রওনা দিতে হল ।
আমি হাঁটছি আর তোমার কথা ভাবছি
হঠাৎ সামনে তাকাতেই
অসম্ভব সুন্দর এক দৃশ্য চোখে পড়ল
খোলা আকাশ,
আর তার মাঝে হীরকখণ্ডের মত জ্বলজ্বলকরছে ।
দুষ্টুমি মাখা উজ্জ্বল কিছু নক্ষত্র
আমি তাদের মুগ্ধ নয়নে দেখছি, আর হাঁটছি
আকাশের তারাগুলোকেও আজ কেমন যেন অন্যরকমলাগছে
অনেকটা চঞ্চল ও প্রফুল্ল;
ওরাও যেন আমার দিকে তাকিয়ে আছে;
আমায় দেখে হাসছে
হয়ত ওরা বুঝতে পেরে গেছে যে আমি তোমারকাছ থেকেই ফিরছি
আমি কিন্তু ওদের হাসিটাকে বেশ উপভোগকরছি
ভাবছি এই সুযোগে একটা কবিতা লিখে ফেলব;এখনি
তোমায় নিয়ে লেখা ।
এটা ভাবতেই দেখ, আকাশের তারাগুলো আবারহেসে দিল
একটা কবিতা,
যার শুরু তুমি, মাঝখানটা তুমি, আরশেষটাতেও
যেখানে এসে আমার সকল তর্ক ক্ষান্ত হয়
যেখানেআমার সকল ভদ্রতা তার প্রান্ত ছোঁয়
হাতুমিই, কবিতাটা তোমায় নিয়েই লেখা।
তোমাকেআবেগপ্লুত করার উদ্দেশ্যেও বলতে পারো
তুমিইতো বলেছিলে, হয়ত কোনদিন আমার কবিতাই তোমাকে
আমারকাছে এনে দেবে
তাইতোআমি কবিতা লিখছি; তোমায় নিয়ে লেখা।
তুমিহাসছ?
কবিতাটাসত্যিই তোমায় নিয়েই লেখা ।
আমিঅনেক চঞ্চল,
কিন্তুতোমাকে দেখলেই কেমন যেন লক্ষ্মী টাইপের হয়ে যাই ।
হাত-পা গুলোকেমন যেন অসাড় হয়ে আসে
কথাআটকে যায়, পুরো মুখটাই যেন শুঁকিয়ে আসে
বলতেপারো, এমনটা কেন?
তুমিজানো,
কবিতাটাতোমায় নিয়েই লেখা ।
পাশদিয়ে হঠাৎ একটা রিকশা চলে গেল
কিন্তুনা, কোন আর ধরনের যানে না
তোমায়নিয়ে আঁকা সুন্দর মুহূর্তটাকে
এক কলমওহাঁড়াতে দেব না আমি

amr kobitar diary ta gotokal theke khuje passi na. Khub mon kharap. Eta silo diary te thaka amr lekha sesh kobita. R akta manuscript cpy amr kase thakay eta hariyeo haranor hat theke beche jay.