লাল, সাদা অথবা কালো
কোন রঙে তোমাকে লাগে ভালো?
বল কোন রঙে তোমাকে সাজাবো,
আজ রাঙাবো তোমারে, মনের মত করে
তুমি আমি একান্ত রব,শুধু দুজনদুজনার হব।
ওগো গোলাপী কাগজি ফুল
কি শোভা পেলে তুমি হও আকুল?
আসমানি, বেগুনী, নীল অথবা কমলা
এস রঙে রঙে রাঙাতে কোন ক্ষণ প্রভাতে
হৃদয়ে চলে রঙের খেলা, তুমি করনা অবহেলা।
Comments (12)