প্রেয়সী,
তুমি কি তখনো জেগেছিলে,
নাকি ঘুমঘোরে স্বপ্ন দেখছিলে?
যখন মধ্যরাত,
আমার ঘুম ছিল না
স্বপ্নেরাও করে নি উৎপাত।

অমি বিছানা ছেড়ে উঠিনি তবু বসেছিলাম বিছানায়,
মধ্যরাতে আমি শুধু ভেবেছি তোমায়,
তোমার কি অনুভুতিময় স্বপ্ন ছিল তখনো?
এক বিষন্নতার নরম উত্তাপ ভেসে আসছিল
প্রেয়সী তুমি, প্রেয়সী তুমি কি জানো?