ভাব তুমি একাকিনী
তুমি হবে সঙ্গিনী
অজানা অচেনা অন্যকারো,
ভুল ভেবে ভুল করে একটু পিছু ফিরে
না হয় আমার এ শুন্য হাত দুটি জড়িয়ে ধরো।
আমি তো বসে আছি
তোমারই কাছাকাছি
ঐ রুপ, সঙ্গিনী পাব বলে,
বসে বসে ভেবে ভেবে বল আর কি হবে
ভালবেসে না হয় শুন্য হাত দুটি সঙ্গী করে নিলে।
Comments (5)