আজ যখন তোর ঘুম ভাঙল,
যখন দেখলি আবার কাজের জন্য ছুটতে হবে
বিশ্বাস কর ঐ মুখের স্নিগ্ধ অনুভূতি
চোখের সেই সতেজতা
হাসির এক পাগল করা স্মৃতি
আমায় মনে করিয়ে দিল
বনলতাও হয়তো এভাবে জেগেছে
শুধু পৃথিবীর পাগল প্রেমিকদের জন্য।
বলতে চাওয়া সেই ভাবনার আগডালে
লুকিয়ে থাকা হলুদ পাখি প্রশ্ন করে
ভাল আছিস...
ভাল থাকিস আমার পাগলি
একটু সতেজতা ছড়িয়ে দিস এই দুনিয়ায়
Comments (0)
No comments yet. Be the first to comment.