আল্লাহ্ই আমাদের রব
যিনি সৃষ্টি করেছেন সব
ইসলাম আমাদের ধর্ম
এ যে সকল সুখের মর্ম।
আমাদের নেতা মুহাম্মদ(স.)
যিনি দেখালেন আলোর পথ
এই নবীই আমাদের শক্তি
যেথা রয়েছে সকল মুক্তি।
যত খোলাফায়ে রাশেদ্বীন
আছে সাহাবা ও মুমিনীন
তাঁরাই আমাদের প্রেরণা
আছে এমন হাজার নমুনা।
মহাগ্রন্থ আল কোরআন
আমাদের জীবন বিধান
এই জীবনের যত তুফান
সেথা মিলে সব সমাধান।
আজো এই শেষ জামানাতে
আছি ইমাম মাহদীর সাথে
যুগের খলিফা দিনে রাতে
দ্বীন শিখাচ্ছে হাতে হাতে।
নাই আমাদের কোনো ভয়
মোরা করবোই বিশ্বজয়
থামিবনা কোনো আঘাতে
আছে আল্লাহ্ মোদের সাথে।
এটাই আমাদের পরিচয়
মোরা আছি সারা বিশ্বময়
জেনে নাও হে জগতবাসী
মোরা ইসলামেতেই বিশ্বাসী।
আল্লাহ্ই আমাদের রব
যিনি সৃষ্টি করেছেন সব
ইসলাম আমাদের ধর্ম
এ যে সকল সুখের মর্ম।
*****
রচনা কাল: ১৭ জুন ২০২২
Comments (10)