বলি তোরা থাকনা ঘরে কি এমন কাজ বাহিরে
দরজাটা সাঁটিয়ে দিয়ে বসে থাক ঘাপটি মেরে
বাহিরের বায়ুতে আজ অশুভর চলছে স্বরাজ
না জানি কার ছোঁয়াতে জীবনে পরবে যে বাজ
চেয়ে দেখ বাহির পানে কি বিপদ কে তা জানে
নয়নেতো যায় না দেখা ধেয়ে আসে হৃদয় পানে
চারপাশ রাখতে শোধন মানুষের জাগাও বোধন
মুছে ফেলো সব জঞ্জাল পরিবেশে করছে রোদন
ধুয়ে দুইহাত বারে বারে বসে থাকো সবাই ঘরে
দেখি বেটা কেমন করে ছুটে এসে ধরবে তোরে
অসহায় পড়শী তোমার ঘরে নাই যাদের আহার
থাকিও তাহাদের পাশে ভালোবাসা দিও অপার
অন্তরে জ্বালাও আলো মুছে যাক সকল কালো
বিধাতাকে স্মরণ করো তাতে হবে সবার ভালো
ডাকো তাঁরে কায়োমনে দিবস রাতে সংগোপনে
থাকবে না বিপদ জানি সে সাহস জাগাও প্রাণে
*****
রচনাকাল: ১৫ এপ্রিল ২০২০
Comments (4)