হাত নাবিক · Poems · 2019-10-09 · 912 views এই হাতে হাত ধরো, চালাও না শুদ্ধি এই হাত জয় করে, চালালে সুবুদ্ধি। এই হাতে বাঁধা দাও, যতো আছে অন্যায় চেতনার আলো ঢেলে, ভাসাওনা বন্যায়। এই হাতে সোনা ফলে, এই হাত পেতো না এই হাত প্রতিরোধ, অবিচারে মেতো না। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)