আষাঢ়-শ্রাবণ দু'টি মাসে,
হর-হামেশাই বৃষ্টি আসে,
টিনের চালে টাপুর-টুপুর,
খুকুর পায়ে সোনার নূপুর।
.
ঝম-ঝমিয়ে মুষলধারে,
বৃষ্টি নামে বন-বাদাড়ে,
কাঁজল বিলে ফুটে শালুক,
মরা গাঙে নৌকা চলুক।
.
.
মাঝে মাঝে মেঘের ডাক,
ধানের ক্ষেতে মাছের ঝাক,
আষাঢ়-শ্রাবণ দুটি মাস-ই,
তাই তো অনেক ভালোবাসি।।