গল্প-রসে খুশীর সময় হাসতে তোমায় হবে,
কেমন হাসি হাসবে তুমি একটু জানো তবে|
খিলখিলিয়ে তোমার মুখে হাসি যদি ফোটে,
বলবে লোকে হয়নি বুঝি লজ্জা-শরম মোটে|
কেমন হবে মুসলমানের মুখের হাসি খানা,
নাও জেনে নাও,রাসূল বলেন অট্টহাসি মানা|
শব্দ বিহীন যে হাসিতে মন করা যায় জয়,
মুগ্ধ করা সে হাসিটা হাসতে মানা নয়|
মুচকি হাসি মিষ্টি করে যখন তুমি হাসবে,
মনে তোমার জাগবে পুলক সবাই ভালোবাসবে|
Comments (11)