আমি নাহয় দুঃখ নিয়েই বাঁচি...
তুই সুখে থাক,তোর পৃথিবী আলোয় ভরে যাক,
আমি নাহয় আঁধারেই ডুবে থাকি|

তোর স্বপ্নগুলো সত্যি হয়ে যাক,
তুই চিরদিন উৎসবে মেতে থাক|
তোর উঠোনে খেলে যাক লক্ষ তারার হাসি,
আমি নাহয় চিরটাকাল চোখের জলেই ভাসি|