গগণেতে মেঘ জমে-রবিটার জ্যোতি কমে ডুবে সব আঁধারে,
উড়ো পাখি গান
গেয়ে-সমীরণে দোল খেয়ে ছুটে বনবাদারে|
বিদ্যুৎ চলে যায়-পথ চলা কিযে দায়
কত শত কষ্ট,
গরীবের কুড়ে ঘর-কাঁপে শুধু থরথর হয়ে যায় নষ্ট|
বষর্ণ গেলে টুটে-গুলবাগে ফুল ফুটে
ফিরে তার প্রাণ,
ঝুপঝাপ বৃষ্টি-লাগে বেশ মিষ্ট স্রষ্টারই দান|
Comments (12)