(৩৭)
"প্রকৃতি সুখী করে আত্মাকে – আত্মা নিজেই সুখ
বহমান নিরন্তর সুদূরলোক হতে যেথা তার আবাস
পরমাত্মার মিলনে আত্মা উন্মুখ আত্মার ভেতরেই পরমাত্মার বাস"
স্বপ্নময় স্বপন©
(৩৮)
“ নম্র হও নম্র হও নত বিনম্র প্রাণের অঝোর বরিষণে সিক্ত হও
মুক্ত হও মুক্ত হও ত্যাগের আনন্দে বুকে প্রেমাঞ্জলী তুলি লও”
স্বপ্নময় স্বপন©
(৩৯)
“ব্যস্ততাকে ফাকি দিতেই ব্যস্ত থাকি আমি
বেকার সময় বেকার জীবন ব্যস্ত সারাক্ষণ
ব্যস্ত ভাবার ব্যস্ততাকেই বুঝলে নাতো তুমি”
স্বপ্নময় স্বপন©
Comments (9)