নিশ্চুপ আকাশে কালো মেঘ ঢেকেছে ,
বাতাসে দখিনা জানালায় তুমি দাড়িয়ে,
তোমার এলো চুল বাতাসে খেলছে ।
কখনও ঠোটে আবার কখনও মুখ ঢেকে ,
করছে পাগলী ।

চেয়ে দেখো তুমি ঐ দূর আকাশ পানে,
আধো মেঘে ঢেকেছে একা চাঁদটা ।
তোমায় দেখছে উকি দিয়ে,
একেলা তুমি দারিয়ে জানালায় ।