বিষন্ন হৃদয়ে স্থম্ভিত সময়ে,
স্মৃতির আঁচড়ে বাকরুদ্ধ আনমনে।
বয়ে যাওয়া সোনালি ক্ষন,
চক্ষু জলে স্মৃতি রোমান্থন।
নেত্র সম্মুখে এখনো ভাসে,
মায়াবী মুখখানি যেন রয়েছে পাশে।
এলোমেলো হাওয়ায় উড়াউড়ি,
তোমার কৃষ্ণ রঙের কেশরগুলি।
ঝাপসা আলোর পড়ন্ত বিকেলে
কি দেখেছি তোমার রুপ অধরে।
ক্লান্ত সময়ে জীর্ণ দেহে,
তোমায় ভাবছি শ্রান্ত মনে।
দ্রুত বহমান সময়ের সাথে,
পারিনা মনকে সাথে চলাতে।
প্রতি পলকে পলকে সেই অনুভূতি,
মনের গহীনে করে সদা ইতিউতি।