চুড়ির শব্দে ঘুম ভেঙে গেল -
জানলা বেয়ে হাল্কা কিরণে,
পুরো ঘর আলোকিত।
প্রথম পলকে দেখি তোমাকে,
দাড়িয়ে হাতে এক কাপ চা নিয়ে।
সূর্যের প্রথম রশ্মির মতো,
উজ্জ্বল তোমার শুভ্র অধর,
হাজারও চেষ্টায় মোর দৃষ্টি না সড়ে।

কত দিনের সাধনা,
যেন এই না দেখা তোমায়।
ভাবতেই এক শিহরণ লাগে গায়ে,
কাঁচা মেহেদী রঙে অংকিত তোমার হাত।
তাতে শত আলপনার ছড়াছড়ি,
আমি অপলকে চেয়ে থাকি।
আমার নিথর ভঙ্গি তোমায় করে চঞ্চল,
নাকটি টেনে বললে তুমি ,
হয়নি সকাল তোমার এখনো?

হঠাৎই টেনে নিলাম তোমায় বুকে,
উষ্ণ নিঃশ্বাসে ভারী হল বায়ু।
অবশেষে চোখ তোমার নিমজ্জিত,
দু হাতে ধরে অধর তোমার,
তুললাম আমি একটু উপরে।
বললাম আমি কত ভালোবাসি তোমাকে,
আবেগে তুমি মুখ লুকালে মোর বুকে,
ঠিক তখনই স্বপ্ন গেল মোর ভেঙে।