বিষন্ন সব অবসরে,
তোমার স্মৃতি জাগে মনে।
ইচ্ছে রঙের রঙিন ঘুড়ি,
উড়ায় আমি আকাশপানে।

সূর্য ডোবার ক্রান্তি লগ্নে,
ফিরে পাখি নীড়ের টানে।
শ্রান্ত আমি ক্লান্ত মনে,
ভাবছি তোমায় উদাস ক্ষনে।

চাঁদনী রাতে জোৎস্নার সনে,
গল্প জুড়ায় স্মৃতিচারণে।
তোমার ছবি মন গহীনে,
সাঁতারে বেড়ায় আনমনে।

রিমঝিম ধারার বৃষ্টির দিনে,
সময় কাটে না বিরস সনে।
তোমার ভাবনা মনের কোণে,
ইতিউতি করে অস্থির কারণে।

সদা তোমার মধুর স্মৃতি,
মনে করে ইতিউতি।
মন গহীনে কার বসতি,
তুমি ছাড়া নেইতো গতি।

কুয়াশা ঝড়া শীতের মাঝে,
তোমায় খুঁজি সকাল সাঁঝে।
তোমার বাণী এই বুকে বাজে,
তুমিহীনা মোর পৃথিবী মিছে।

বসন্তে রঙিন ফুল কাননে,
ফুল ফুটেছে বানে বানে।
তোমার ছবি  আঁখি পানে,
সদা ভাসে মন গহীনে।

তোমার প্রেমে সদাই ভাসি
ভালো লাগা তোমার হাসি।
তোমায়ই তো ভালবাসি,
তোমার সুরেই বাজায় বাঁশি।