আকাশে আজ পূর্নিমার চাঁদ,
মিটি মিটি করে হাসছে।
হাল্কা পূবালী হাওয়া বইছে,
হাওয়ায় দুলছে গাছের পাতা গুলো।
বাতাসের শোঁ শোঁ আওয়াজ ভেসে আসছে,
অদূরে জোনাকির কিছু আলো দেখা যাচ্ছে।
একটি সুন্দর রাত,
এমন রাতে এমন পরিবেশে,
মন চায় কাছে পেতে,
হৃদয় চায় ছুয়ে যেতে,
পরশ বুলাতে চাই এই গা।
এমন জোৎস্না রাতে,
শুধু পেতে চায় তার পরশ।
হাওয়াই উড়বে তার মেঘ কাল চুল,
বাতাসে দুলবে তার কানের দুল।
হাতে হাত রাখবে সে,
ভরিয়ে দেবে সে আদরে।
দু জনে চলবে খুনসুটি?
রাগে হেসে হবে সে কুটিকুটি।
তারার মত জ্বলজ্বল করবে তার আখিঁ দুটি,
মিশে যাবে একে অপরের প্রাণ দুটি।
রাখবো মাথা তার কোলেতে,
আদর করবে সে মোরে দু হাতে।
হাজার রাজ্যের কথা এসে জুড়বে মনে,
কচি আঙুলে বিনি কাটবে মোর চুলে।
সময় চলে যাবে কোন ক্ষনে,
বসে থাকব মোরা শুধু দু জনে
Comments (17)