`মনে করো আমি তোমায় পেলাম না,
বা- তুমিই আমার হলেন৷।
তখন এই জীবনে কি যাতনা,
জানি না,
তুমি কখনো ভেবেছ কিনা?
জীবনে তুমি না এলে,
এই জীবন হয়ে যাবে শূন্য,
মন ভেঙে হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ।
জীবনে যে দিয়েছে সাহস,
সেই যদি করে উপহাস,
তার থাকে কি এই পৃথিবীতে আবাস?
নাহ ,আমি হয়ে যাবো না দেবদাস,
করবো না আমি আত্মহত্যা।
হবো না আমি পাগল,
হয়ে যাবো না কোন নেশায় আশক্ত।
জেনে রেখো শুধু,
এই জীবনের ধারা যাবে কিছু পাল্টে।
যা কিছু ছিল স্বপ্ন,
তা হয়ে যাবে সব দুঃস্বপ্ন।
জীবনে যাকিছু ছিল লক্ষ্য,
তা হয়ে যাবে সব ক্ষতবিক্ষত।
ইচ্ছা ছিল তোমায় নিয়ে সুখে থাকার আশা,
তা হয়ে যাবে ধূ ধূ মরিচিকা,
সবই হতাশা।
মুছে যাবে মানুষের প্রতি বিশ্বাস,
থাকবে শুধুই দীর্ঘ শ্বাস।
নাহ, জীবনে নতুন করে কাউকে চাইবো না,
যে স্থান দিয়েছি এক জনকে,
সেই স্থান কখনো পাবেনা অন্য জনে।
বেঁচে থাকার তরে,
দিন যাবে ঠিকই চলে,
শুধুই মরে যাবে এই মন,
যাকে তুমি করবে নিজ হাতে খুন।
এভাবেই গুনবো দিন মাস বছর,
যখন আসবে বিধাতার খবর,
তখন আমার শেষ স্থান হবে ঐ কবর।
নিও তুমি খবর,
দেখে যেও এক বার আমার কবর
Comments (29)