চরম হতাশার কালো গহ্বরের,
অতলে গড়িয়ে পড়ছি এই আমি।
হাজার দৈন্যতার কুয়াশার মাঝে,
সাঁতরাই আমি অদৃশ্য আলোকে।
অনিশ্চিত ভবিতব্যের নিশ্চিত যাত্রা,
নিথর দেহের মন্থর চলা।
সম্মুখে অপেক্ষমান কৃষ্ণ জ্বালা,
ছুড়ে ফেলি রমনীর অনিমেষ ভালবাসা।
অহর্নিশ আশঙ্খা কি গন্তব্য আহ্বান,
সমাপ্তি কি আছে যে যাত্রা চলমান।
কষ্টের ভাটায় অগ্নির স্ফুলিংগ,
দাউদাউ করে জ্বলে নিভার আশা হ্মীন।
কষ্ট ও হতাশায় অঙ্গারিত বুভুক্ষ হৃদয়,
চাই শুধু একটু শীতল হাওয়ার উদয়।
8-07-13
Comments (16)