এ চিত্ত কুহরে যবে কুহরিল পিক
বুঝিনু ঋতুরাজ আসিয়াছে ঠিক।
ফুটিছে কুসুম কত অজস্র ধারায়
তরঙ্গ উঠিছে আজি হৃদয় বীণায়।
তুলিয়াছি ফুল যা ফোটেছিল প্রাতে
মনের মাধুরি মিশায়ে নিজ হাতে
এনেছি মালা গাথি তোমার তরে,
হৃদয়ের পুষ্পবন কুসুম শুন্য করে
ছিল যত ফোটা ফুল না ফোটা কলি
তোমারে পুঁজিতে দেবী এনেছি সকলি।
এখনো এ মালা যদি না লহ গলে
এবারও এ বসন্ত মোর যাবে বিফলে।
Comments (14)