রাগ অভিমান কষ্টের ফেরিওলা · Poems · 2016-08-08 · 1396 views তোমার চোখের জল অভিমান, দেখতে লাগে মিষ্টি। সব অভিমান ধুয়ে যেতো, নামতো যদি বৃষ্টি! ইচ্ছে করে নিজেই আমি, বৃষ্টি হয়ে যাই। মেঘ দুপুরে হঠাৎ এসে, তোমাকে ভিজাই। ঝুম বৃষ্টিতে ভিজে তুমি, হতে অন্যরকম। মনে হতো তুমি যেন, সদ্য ফোটা কদম! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (15)