জানালার ফাঁকটি দিয়ে, বাদল দিনের বৃষ্টি যখন
দেখছি দু'চোখ ভরে
ইচ্ছে করছে ফিরে যেতে তিরিশ বছর আগে।
স্কুলের ঘন্টা দিতেই, বইগুলো সব রেখে বুকে
ছুট দিতাম বাড়ির পাণে
চলত পাল্লা--
কে যাবে কার আগে।
রাস্তার ভিতর পিছল খেয়ে, জল-কাদাতে যুদ্ধ সেরে
ফিরতাম যখন বাড়ি
মা যে মোরে করতো শাসন হাজার উপদেশ ছাড়ি।
মায়ের সেই মিষ্টি শাসন, আজ এই বাদল দিনে কেমনে ভুলি।
Comments (1)