নলী জ্যোৎস্নার নগ্ন রাতে
প্রেম যদি জাগে মনে
ক্ষতি কী?

নদী যেমন ছুটে চলে যায়
দূর সাগরের পানে
তেমনি করেই জাগলো না হয়
প্রেম আমাদের প্রাণে।

জোনাকীর দল বনে বাদাড়ে
মিটি মিটি করে জ্বলে
প্রাণ খুলে ওরা আঁধারের সাথে
কত কথা যায় বলে।

ভ্রমর করে প্রেম নিবেদন
যেমন ফুলের সনে
মাটির সাথে প্রেমের লীলায়
নামে দূর গগনে।

তেমনি করেই আমরা না হয়
হব আজ একাকার
প্রেমের তরী এমনি করেই
দেবে পাড়ি পারাবার।
১৫ মার্চ ২০১৪