সৃষ্টির শুরুতে এক নারী বলেছিল; "হে বিধাতা,
তুমি আমায় নরের অর্ধাঙ্গী করোনা,
আমি সইতে পারবনা এই যাতনা।"
কিন্তু বিধাতা শুনলেন না তার আর্তি,
মহীয়সী রুপে তারে করলেন নরের অর্ধাঙ্গী,
অবয়বে জুড়ায় সব পুং আঁখি,
এ যেন সকল পৌরুষের বধ্যভুমি।
সৃজনের শুরুতে রমনী করেছিল আরেকটি আর্জি;
"হে বিধাতা, তুমি আমায় করোনা মায়াবতী,
তুমি তো জানো বড় নিষ্ঠুর এ মর্তভুমি।"
তাতেও নড়চড় হয়নি বিধাতার মর্জি,
সুনিপুণ ভাবে করলেন অঙ্গনারে সৃষ্টি,
সর্বাঙ্গে যেন কামনার প্রতিধ্বনি,
জলশুন্য নরের হৃদয়েও তার জন্য নামে বৃষ্টি।
সৃষ্টির শুরুতে হয়তো কোন বনিতা করেছিল আর্জি,
হয়তো করেনি,
তবু এটা জানে ধরনী-
প্রতিটি নারী তার আপন ক্ষেত্রে মহীয়সী।
Comments (9)