তোকে নিয়ে আমি একটা গল্প লিখতে চাই
তবে গল্পের কথা এখনো আমি ভাবিনি
তোকে নিয়ে আমি একটা কবিতা লিখতে চাই
তবে লাইনগুলো এখনো আমি সাজাইনি

ভীষণ বেস্ত আমি আমার অঝথা কাজ নিয়ে
কিছুতেই যেন সময় করে উঠতে পারিনি আমি
তবুও তোকে দিচ্ছি কথা লিখবো আমি লিখবোই
সময় যতো হোক দেরি সময় করে আমি নেবোই

সুযোগ পেলেই গল্পের নামটা ঠিক করে ফেলবো
একটু সময় দেনা আমায় কবিতার লাইন সাজাবো
গল্পটা হবে ঠিক তুই আর আমাকে নিয়ে ভালবাসা
কবিতার লাইন হবে পুরটা অগোছালো কাছে আসা

গল্পটা ভীষণ মনে ধরবে তোর বলে দিলাম আমি
কবিতার লাইনে চোখের জ্বলে কাঁদবি তুই জানি  
তবে গল্পটা প্রিয় মিষ্টি আমার কাছে জানি আমি
কবিতার সব লাইগুলো সৃষ্টি করেছি আমি মানি

গল্পটা আমার শেষ হলেই পাঠিয়ে দেব তোর কাছে
কবিতার লাইনগুলো যত্ন করে রাখিস বুকের মাঝে !!

একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]