ঘাসফুলটি এতই ছোট
পড়বে না সে দৃষ্টিতে,
কিন্তু সেও দিচ্ছে শোভা
বিধাতার এই সৃষ্টিতে।

তাই ঘাসফুলকে দেখোনা কেউ
অবহেলার চক্ষে,
তার জন্য প্রীতি মায়া
রেখো তোমার বক্ষে।