বারান্দা ও অন্যান্য
১) বারান্দা
সীতা : তোদের ফ্ল্যাটে বারমুডা নেই।
গীতা : ওটা বারান্দা।
২) বর কোথায়
গীতা : তোর বর এখন কোথায়?
সীতা : বোম্বে গেছে কাজে।
গীতা : মানে স্টেশন-এর বাইরে।
সীতা : ওরে ওটা আউট অফ স্টেশন।
৩) বিডি
সীতা : তোর বর কি কাজ করে?
গীতা : বিডি-র কাজ।
সীতা : বিড়ি?
গীতা : বিডি মানে বিসনেস ডেভেলপমেন্ট।
৪) বাক্য রচনা
থানা- পুলিশের দল থানা ঘেরাও করলো। পাবলিক লাঠি চালালো।
স্যার : সে কি রে হারু, এসব কি লিখেছিস ?
হারু : আজ্ঞে স্যার, পালাবদল।
Comments (1)