পথ শঙ্খজিৎ ভট্টাচার্য · Poems · 2026-04-13 · 138 views পথ আমি খুঁজব কি, পথ আমাকে খুঁজে বার করে ঠেলে দেয় তার পথে। কোন পথে যাব, কপালে লেখা। নিজের কপাল যে গড়ে নিজে, সে ভগবান! আমি মানুষ। আমি কাজ করে যাই পথের দিকে না চেয়ে। যে পথেই যাক মানুষ, সে পথিক। পথ খুঁজে যে বার করে, সে পথপ্রদর্শক। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (3)