ছেলেধরা শঙ্খজিৎ ভট্টাচার্য · Poems · 2025-11-22 · 252 views ছোট ছেলে দেখলেই আদর করে- নিজের ছোট ছেলেকে কবরে রেখে আসার জ্বালা। যাদের আদর করে, তাদের মা বাবারা ভাল চোখে নেয় না। একদিন সুযোগ বুঝে সে কি মার- নাক ফেটে নদীর স্রোতের মতো রক্ত বেরিয়ে আসছে; মনে পড়ছে কবরের মুখঃ এবার নিজের সম্পদের পাশে শোয়ার পালা। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)