বর্ডারের কথা, ঘরেও লাগে
বুলেটপ্রুফ বালি জলে
জীবন সবার আগে
রাগটাও অনেকক্ষেত্রে বুদ্ধিনাশ বলে।
ঘরে ঘরে উপস্থিতি, বিভাজনের আগুন
বিনাশের আগে চঞ্চল প্রাণ
মরা মানুষ খুন
হারানো কথার মতো নিরুদ্দেশ মন।
লড়াই রেসের ঘোড়া
টাকা ঢালে কেউ
খুর বদলায় কারা
সিংহ ডাকে ঘেউ।
মানুষের হাতে দেশলাই
লোকের হাতের মিঠাই নয়
নিজের ভাত বেড়ে খাই
অস্তিত্ব মাড়ায় অবক্ষয়।
Comments (1)