আমরা সবাই তাই শঙ্খজিৎ ভট্টাচার্য · Poems · 2024-09-09 · 320 views নিজের কাজে ব্যস্ত সব। নিজের ভাবনায় মগ্ন। নিজের আঁতে ঘা লাগে যদি নিজের ব্যবহারে নগ্ন। নিজের ছায়া নিয়ে সন্দেহ- নিজের বিবেক যে ভগ্ন। মানব অস্তিত্ব তাই রুগ্ণ- এখন সভ্যতার শেষ লগ্ন। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)