ভেবে পাই না
কি লিখি কবিতায়।
প্রকৃতি, প্রেম ও প্রগতি
কাঁদে রোজ, বড় অসহায়।
জীবন ও যাপন খেতে পায় দু বেলা,
তবু কিসের ভয়ে অস্তিত্ব হারায়?
বাকি পড়ে রইল কি, কেবলই হাহাকার,
নিয়তির লিখন কবিকে আস্ত গিলে খায়।