১) কোমর

স্ত্রী। কোমরে বাতের কি ব্যথা!
স্বামী। সারাদিন কোমর দুলিয়ে ঝগড়া করলে হবে না!

২) ভ্যান্তারা

স্বামী। তুমি যে আমার নয়নতারা।
স্ত্রী। সারাদিন ভ্যান্তারা মেরে এসে, এখন নয়নতারা!

৩) স্টপ

শব্দটা ফুলস্টপ, ফুলিশস্টপ নয়।

৪) সুগার

ছেলে। ভগবানকে অত মিষ্টি খেতে দেয়, ভগবানের তো সুগার হয়ে যাবে।
বাবা। যদি ভগবান সত্যি খেত, তাহলে কেউ আর ভগবানকে খেতে দিতো না। ভগবানের নাম করে মানুষেই প্রসাদ খায়, তাই সুগার মানুষের হয়।

৫) কনটেস্ট

বিউটি কনটেস্ট বলতে গিয়ে ভদ্রমহিলা বললেন, 'বিছুটি কনটেস্ট'।

৬) ইন্সপেকশন

ইন্সপেকশন করবেন বলতে গিয়ে ভদ্রলোক বললেন, 'ইনফেকশন করবো'।