১) সাথী

স্যার। তোমার কোনটা লাগবে- স্বাস্থ্য সাথী না খাদ্য সাথী?
ছাত্র। স্যার, আমার কেবল জীবন সাথী চাই।

২) ছড়াতে

দীনেশ। তুই পাড়ার পুজোয় কেবল খেতে আসিস।
দীপক। তুই তাহলে ছড়াতে আসিস।

৩) মাদুলি

স্যার। এ দুটো কি জিনিস তোমার গলায় ঝুলছে?
ছাত্র। এটা মাদুলি আর এটা বাবাদুলি।
স্যার। অর্থাৎ।
ছাত্র। এটা মা পরিয়েছে আর এটা বাবা পরিয়েছে।

৪) খাটানো

দুলাল। অজয়, তুই কেবল মাথা খাটিয়ে কাজ কর।
অজয়। কেন রে দুলাল, তুই কি কখনো কখনো পিছন খাটিয়ে কাজ করিস নাকি!