১) এ

স্যার। বলো 'এ' ফর আপেল।
ছাত্র। এ তে গন্ধে পুষ্পে।

২) ছিটিয়াল

স্বামী। মাথায় ছিট না থাকলে কেউ কখনো আল নিয়ে ঝগড়া করে!
স্ত্রী। কি তুমি আমাকে ছিটিয়াল বললে?

৩) টান

স্ত্রী। ও মেয়েদের সাথে মিশছে মিশুক না, আমি দেখি টানটা কার দিকে।
স্বামী। সেই জন্যই তোমার হাঁপের টান হয় অত। ইনহেলার নিয়েও কোনো কাজ হয় না। একেবারে রবিনা টানটান।

৪) তেলেঙ্গানা

গায়ে তেল মেখে গান গানা।

৫) আঠেরো ঘন্টা

বাংলার স্যার। দিনে আঠেরো ঘন্টা পড়তে হবে।
ছাত্র ১। স্যার, আপনি কি মাথামোটা, আঠেরো ঘন্টা ধরে কেবল বাংলাই পড়েন!
ছাত্র ২। কেবল বাংলা পড়তে যদি আঠেরো ঘন্টা সময় লাগে, তাহলে বিজ্ঞান পড়তে কত ঘন্টা সময় লাগবে!
ছাত্র ৩। আপনি এই বিশ্বে সব থেকে খারাপ ছাত্র। দিনে মাত্র আঠেরো ঘন্টা পড়ে বাংলায় ওনার্স পাস করেছেন। ভাল ছাত্র হলে দিনে মাত্র দশ ঘন্টা পড়ে বিজ্ঞানে ওনার্স পাস করতেন!