'তোমাদের জ্ঞান ল্যাবের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ।
পুরো ক্যাম্পাস আমাদের ল্যাব'।
আর্টসের ছাত্রের কথা।
'আমরা ল্যাবে বসে
এক গ্রহ থেকে অন্য গ্রহে রকেট পাঠাই,
ভ্যাকসিন আবিষ্কার করি গোটা জাতির মুক্তির জন্য।
আর তোমরা সারা ক্যাম্পাস ঘুরে কেবল লেজ নেড়ে বেড়াও'।
বিজ্ঞানের ছাত্রের জবাব।
চার দেওয়াল কেবল মনের ভিতরে-
যার মনে কোনও দেওয়াল নেই,
তার ঘরের চার দেওয়ালও খোলা!
সব বিজ্ঞানীদের তাই বাসা ভাঙা...
Comments (4)