ব্যক্তিগত মতামত আর দিই না-
মানুষের কাছে প্রিয় বা অপ্রিয় হয়ে কী লাভ!
প্রিয় হলে লোকে পা চাটে
আর অপ্রিয় হলে গালি দেয়।
জীবনে চলার পথে সবাই সম-
বন্ধুর পরিমাণ ও শত্রুর পরিমাপ
অযথা বাড়িয়ে কী লাভ বলো?
নিজের বোঝা নিজেই বয়ে বেড়াই-
নিজের কাছেই নিজের মান।
Comments (4)