দোষ করে ফাঁসা
আলাদা ব্যাপার-
সেটা ভবিতব্য।
আর দোষ না করে ফাঁসা
অত্যন্ত দুঃখের ব্যাপার-
সেটা নিয়তি।
বড়রা দোষ করলেও
সহজে ফাঁসে না।
ছোটরা সহজেই ফেঁসে যায়
দোষ না করেও।
দোষ করে ছাড়া পাওয়া-
এটা ওপরওয়ালার আশীর্বাদ।
দোষ না করে কারাগারে দিন কাটানো-
ওপরতলার মজার খেলা।
ক্ষমতা যার হাতে,
সে ভগবানকেও কাঁচকলা দেখায়।
আর যার হাত শূন্য,
সে কেবল পড়ে পড়ে মার খায়।
Comments (4)