১) সুইসাইড

সমুদ্রের তীরে লাশ পাওয়া গেছে।
কাগজে পরদিন হেডলাইন ছাপা হল:
সি সাইড-এ গিয়ে সুইসাইড।

২) জিম

'আমি মেয়ে হয়ে একশো কেজি ওজন তুলতে পারি'।
'দিদি, এবার নিজের হাসব্যান্ড-কে লিফ্ট করুন'।

৩) বরবটি ১

'ও সবজিওয়ালা, গাজর আছে গো'?
'হ্যাঁ, আছে বৌদি'।
'ভাই, তোমার নামটা কী'?
ভিতর থেকে দাদা বললো, 'বরবটি'।

৪) বরবটি ২

বিয়ের সভায় বলছে, 'বর ও বৌটি', দাদু শুনলেন, বরবটি।
তিনি জানতে চাইলেন, 'বরবটি দিয়ে কী চিকেন ভাপা রান্না হয়েছে'?

৫) চাপ

'মাথায় এখন প্রচুর চাপ'।
'চিকেন না মটন'?

৬) বাইপাস

'কোথায় যাবে'?
'বাইপাস'।
'দেখবে, বাইপাস-এ যেতে গিয়ে আবার রং পাস-এ চলে যেও না'!

৭) নামে কী এসে যায়

'মারিয়া গানম্যান, বলুন তো এটা ছেলে না মেয়ের নাম'।
'ছেলের নাম'।
'কেন'?
'শেষে ম্যান আছে'।
'মানে'!
'ম্যানের আগে আবার গানও আছে'।
'সর্বনাশ'!