দু বছর বুকে ব্যথা নিয়ে বসে-
না, হার্টের কোনও সমস্যা নেই-
তবে সমস্যা ছিল বৈকি,
কেবল মেলামেশায়।
নতুন বছরে নতুন শপথ-
ফাটিয়ে দিলাম চাপা দুঃখ যত পটকার সাথে।
পটকার রং সবুজ, তরুণ বলে নয়, পরিবেশ বান্ধব-
যে পরিবেশ দু বছর ধরে অসুর নামক শত্রু ছিল,
সে এখন বন্ধু।
বাজির আওয়াজে পালিয়ে গেল সকল ভয় ভাবনা।
বাজির আলোয় জ্বলে উঠলো নতুন জীবনের অঙ্গীকার।
Comments (3)