১) পুরোনো চাল
রিতা। ফের পুরোনো কথা তুলে অশান্তি করা। পুরোনো কাসুন্দি ঘেঁটে কী লাভ?
রানী। পুরোনো চাল ভাতে বাড়ে।
২) রক্তদান শিবির
প্রধান বক্তা। আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আপনার রক্ত একজনের জীবন দিতে পারে। আপনি কী তা জানেন?
মন্টু। বেঁচে থাকতে সব রক্ত শুষে নিচ্ছে, তার ওপর আবার রক্তদান।
৩) ভারে কাটা
রামু। ও ধারে কাটে আর তুমি ভারে কাটো।
পলাশ। রামু, তুমি যেতেও কাটো, আসতেও কাটো।
৪) দিলীপ
দিলীপ কাজ করতে করতে ঘুমিয়ে পড়লো।
একজন রসিক লোক মজা করে বললো,
'দিলীপ করছে সিলিপ'।
Comments (3)