১) চোখে পাওয়ার

ভদ্রলোকের চোখে কী পাওয়ার! খুব পাওয়ারফুল লোক নিশ্চয়!

২) ব্যাঙ

'ছেলে ব্যাঙ ও মেয়ে ব্যাঙের তফাৎ কী'?
'ছেলেরা বেশি ডাকে মেয়েদের থেকে'?
ব্যাঙেরা সত্যিই এখনও মানুষ হয়ে উঠতে পারেনি। মানুষের ক্ষেত্রে এটা উল্টো!

৩) টিফিন বাক্স

'দাদা, ঢাকা দেওয়া টিফিন বাক্স দেখান না'।
'এই নিন দিদি'।
'আরেকটু বড়'।
'তাহলে এটা নিন'।
'আরেকটু বড়'।
'তাহলে এটা নিন'।
'এর থেকেও বড়'।
দোকানদার ডাস্টবিনটা তুলে বললো, 'এই রকম সাইজের'!

৪) কোয়ালিটি

'আমার মেয়ে কোয়ালিটি দেখেই ছেলে পছন্দ করবে'।
'কোয়ালিটির আগে কোয়ান্টিটি দেখবে নিশ্চয়- ভালো চাকরি আছে কিনা'।